বাংলাদেশ থেকে চীনে যাওয়া বিমানে ১৭ জনের করোনা পজেটিভ, ফ্লাইট স্থগিত
১৪ জুন ২০২০, ১০:১৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে যাওয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ যাত্রীর মধ্যে করোনা শনাক্ত হওয়ায় এই রুটে ফ্লাইট স্থগিত করেছে চীন সরকার। চীনের অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা রোববার (১৪ জুন) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট ‘সার্কিট-ব্রেকার’ নির্দেশনা প্রকাশ করে।
বৃহস্পতিবার (১১ জুন) এ ঘটনার পর বাংলাদেশ ও গুয়াংজু শহরের মধ্যে বিমান চলাচল আগামী ২২ জুন থেকে ৪ সপ্তাহের জন্য স্থগিত রাখার নোটিশ জারি হয়েছে।
চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়েছে, ঢাকা থেকে যাওয়া সিজেড৩৯২ ওইদিন চীনের গুয়াংঝুতে পৌঁছে। সেখানে করোনা পরীক্ষা করা হয়। তাতে ১৭ জন আরোহীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকা ও চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংঝৌয়ের মধ্যে সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করছিল এই বিমানটি।
বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীন সরকারের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এ মাসের শুরুতে একটি নীতি ঘোষণা করে। এই নীতির অধীনে করোনার প্রাদুর্ভাব হলে সচল করা হবে ‘সার্কিট ব্রেকার’। এর অধীনে ২২ জুন থেকে সিজেড৩৯২ ফ্লাইট চার সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে।
এদিকে আন্তর্জাতিক রুটে আভ্যন্তরীণ সব ক্যারিয়ারকে সপ্তাহে একবার চলাচল করতে সীমা বেঁধে দিয়েছে চীন। মার্চের শেষ দিকে এমন ফ্লাইট চালু হয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার