করোনায় আক্রান্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম
১২ জুন ২০২০, ১১:৩৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ বিভাগে বিশেষ ব্যবস্থায় তার দেয়া নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। শুক্রবার (১২ জুন) বিকেলে এ রিপোর্ট পাওয়া যায়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশ সুপারের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালও বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার করোনায় আক্রান্ত। তার কিছু উপসর্গ দেখা দেয়ায় তিনি তার নমুনা পুলিশ বিভাগের বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠিয়েছিলেন। সেখান থেকে তার ফলাফল পজেটিভ এসেছে বলে তিনি পুলিশ সুপারের বরাত দিয়ে জানান। সিভিল সার্জন আরো জানান, পুলিশ সুপারের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি পাবনাতেই হোম আইসোলেশনে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে জেলায় ক্রমেই বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী পাবনায় বুধবার ১৭ জন, বৃহস্পতিবার ১৬ জন, শুক্রবার ১১ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। আর গত ৭ দিনে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপারসহ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮৮ জনে দাঁড়িয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, পুলিশ, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন। তবে পাবনায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটা কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০। আর মৃত্যু হয়েছে ৫ জনের।
সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসায় পাবনা কমিউনিটি হাসপাতালকে ১০০ বেডের কোভিড চিকিৎসা হাসপাতাল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাবনা জেনারেল হাসপাতালে ২০ বেডসহ জেলার ৮ উপজেলা হাসপাতালে ১০ বেড করে মোট ২০০ বেডের কোভিড-১৯ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১০ জুন) দুপুরে পাবনায় কর্মরত সাংবাদিকদের অপেক্ষাকৃত নিরাপদ এন-নাইনটি ফাইভ মাস্ক উপহার দিয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে তিনি এই মাস্ক তুলে দেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার