দেশে করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪২ জনের মৃত্যু
০৭ জুন ২০২০, ০৪:২৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিন সবোর্চ্চ ৪০ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত একদিনে নতুন ও পুরাতনসহ মোট ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। গতদিন নুমনা সংগ্রহের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪২টি। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন।
রবিবার (৭ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত একদিনে যে ৪২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং সাত জন নারী। এদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জনের বাড়িতে মৃত্যু হয়। বয়সের ভিত্তিতে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। স্থানের ভিত্তিতে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহীতে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুই জন রয়েছেন।
দেশের ৫৫টি ল্যাবরেটরিতে পরীক্ষা চালু থাকলেও আজ ৫২টি ল্যাবরেটরির নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় জানিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার