বগুড়ার পৃথক স্থানে বজ্রাঘাতে নিহত চার, আহত তিন
০৪ জুন ২০২০, ১০:০০ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
টাইমস ডেস্ক:
বগুড়ায় পৃথক স্থানে বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বজ্রাঘাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে ৩ কৃষক আহত হয়েছেন। এদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মৃত ৪ ব্যক্তি হলেন-কাহালুর এরুইল গ্রামের মোকলেছার রহমান (৫৫), শাজাহানপুরের হরিণগাড়ি গ্রামের নুরুল ইসলাম (৪০), সারিয়াকান্দির কুড়িপাড়া চরের লেবু মন্ডল (৩৫) ও ধুনটের দেওড়িয়া গ্রামের আবদুস সালাম (৫৫)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ বজ্রসহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বস্তায় ধান ভরছিলেন মোকলেছার রহমানসহ চার ব্যক্তি। বজ্রপাতে তারা আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া তাদের। সেখানে মোখলেছার রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা চিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহত ওপর ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন কৃষক নুরুল ইসলাম।
প্রায় একই সময়ে সারিয়াকান্দির কুড়িরপাড়ায় গরু আনতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই কৃষক লেবু মন্ডলের মৃত্যু হয়। কাজলা ইউনিয়নের সদস্য মোহন এর সত্যতা নিশ্চিত করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, “বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে দেওড়িয়া গ্রামে পটলের ক্ষেতে জমে যাওয়া পানি সরাতে গিয়ে বজ্রাহত হয়ে মৃত্যুবরণ করেন কৃষক আবদুস সালাম।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার