করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৩১
০৪ জুন ২০২০, ০৯:৪৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
ইউএনবি:
করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১ জনে এবং এর মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ২ হাজার ১২২ জন।
বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ১৭ জন পুলিশ সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার দুই বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান। তিনি বলেন, “করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) রয়েছে ১,৭৭৭ জন।”
ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে সারাদেশে দায়িত্ব পালনের সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব এবং অন্যান্য সংস্থার ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা।
কামরুল আহসান জানান, মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৬৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৫ হাজার ৫৫৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ স্টেশনে যোগদান করেছেন।
ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলায় গত মাসে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট ইমপালস হাসপাতাল ভাড়া করে বাংলাদেশ পুলিশ।
এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ২ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে মারা গেছেন ৩৫ জন।
বৃহস্পতিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮১ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার