করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য বাংলাদেশে আসছে চীনা বিশেষজ্ঞ দল
০৪ জুন ২০২০, ০৯:২৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
টাইমস ডেস্ক:
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়।
চীনা মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, চীনের বিশেষজ্ঞরা এ বিষয়ে বাংলাদেশে কাজ করবেন। তাদের ৮ জুন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’
এদিকে চীনা দূতাবাস দেশটির মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফরের বিষয়টি এক বার্তায় নিশ্চিত করেছে।
চীনা দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন।
বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট এবং চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে।
বার্তায় উল্লেখ করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান।
সূত্র: ঢাকাটাইমস
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার