অনুমোদনবিহীন প্রাইভেট হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার
০৪ জুন ২০২০, ০৩:৪৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি অনুমোদরবিহীন প্রাইভেট হাসপাতাল থেকে মোঃ সোলায়মান মোল্লা এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব ১১। বুধবার (০৩ জুন) রাত ৮টায় বিশেষ অভিযান চালিয়ে হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাব এ রোগী দেখার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক মোঃ সোলায়মান মোল্লা ওরফে Dr.M.S.Islam (৩৮) এর কাছ থেকে ০৯ জন রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, রোগী দেখার কাজে ব্যবহৃত ০১টি স্ট্রেথেস্কোপ, রোগী দেখার কাজে ব্যবহৃত ০১টি স্পেনোমিটার, ০১টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি প্রিন্টার ও ০১টি কিবোর্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মোঃ সোলায়মান মোল্লার বাড়ি রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোখী দেখে আসছে। একইভাবে বুধবার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাব এ নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চে¤¦ারে রোগীদের প্রেসক্রিপশন দেয়া অবস্থায় র্যাবের আভিযানিক দল তাকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার বিএমএন্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে এমবিবিএস ডাক্তারী সনদপত্র ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। সে এমবিবিএস ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার হিসেবে মা হসপিটাল এন্ড ল্যাবসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারী হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোলায়মান মোল্লা ভূয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখার অপরাধে ইতোঃপূর্বে র্যাব-১১ কর্তৃক গত বছরের ০২ জুলাই গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার