করোনাভাইরাস: আরও ২২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ৩৮১
০১ জুন ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
টাইমস ডেস্ক:
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭২ জনে। আর নতুন করে ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন।
সোমবার (১জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৮১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃতদের তথ্য বিশ্লেষনে তিনি জানান, মৃত ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩৬। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ও পরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের তথ্য বিশ্লেষনে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৫৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়রেন্টাইন করা হয়েছে ২ হাজার ৭০৭ জনকে। আইসোলেশনে নেয়া হয়েছে ৪৪৯ জনকে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার