ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী মানুষের ভীড়
২৯ মে ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঈদ ছুটি শেষে সাধারণ ছুটি আর না বাড়ায় কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই বাড়ি ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। গণপরিবহন চলাচল না করলেও গতকাল বৃহস্পতিবার (২৮ মে) থেকেই নানাভাবে ঢাকা ফিরতে শুরু করেছেন তারা। পায়ে হেঁটে, ছোট ছোট যানবাহন পরিবর্তন করে গন্তব্যের দিকে ছুঁটছেন তারা। ঈদে ঘরে ফেরা মানুষের সঙ্গে ঢাকার অভিমুখে এবার যোগ হয়েছে দীর্ঘদিন সাধারণ ছুটিতে থাকা কর্মজীবীরাও। এ যাত্রায় গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী মানুষের কিছুটা চাপ থাকলেও শুক্রবার সকাল থেকেই তা কয়েকগুন বেড়ে গেছে। মহাসড়কের নরসিংদী অংশে লক্ষ্য করা গেছে গণপরিবহন বন্ধ থাকায় লোকজন পিকআপ, লেগুনা, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে কয়েকগুণ বেশি ভাড়ায় ঢাকার দিকে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ীতে করেও অতিরিক্ত লোকজন ঢাকায় ফিরছেন। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মেনেই গন্তব্যস্থলে ফিরছেন মানুষ। নিয়মিত চেকপোস্ট ছাড়া লক্ষ্য করা যায়নি বাড়তি পুলিশী নজরদারী।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার