মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে ৬ জনের মৃত্যু
২৭ মে ২০২০, ১২:২৯ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১৫ জন। মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে রংপুরের পীরগঞ্জে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর শানেরহাট ইউনিয়নে বেশ কয়েকজনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শানেরহাট ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পাশের মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমারের (৩০) মৃত্যু হয়। এর আগের দিন সোমবার রাতে রায়তি সাদুল্ল্যাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০), মাদক ব্যবসায়ী নওশা (৫০) মারা গেছেন। এরা শানেরহাট বন্দরে সোমবার রাতে মদপান করে ঈদ উদযাপন করছিল। এতে ওই রাতে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া পীরগঞ্জের ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিসহ (৩৬) ১০ জন অসুস্থ অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এরা সংঘবদ্ধ একটি দল। প্রতিনিয়ত শানেরহাট বন্দরে এরা স্পিরিট জাতীয় নেশাদ্রব্য পান করে। ওই নেশার ফলে তাদের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ওই ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার জানান, জেলা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার