অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
১৭ মে ২০২০, ১০:৪২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা এডভোকেট মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (১৭ মে) এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, অধ্যাপিকা মমতাজ বেগম ছিলেন একজন সফল রাজনীতিবিদ ও আলোকিত নারী। এই মহীয়সী নারী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের ভেতরে থেকে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথ সুগম করতে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনতা পরবর্তীতেও জাতি গঠন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক অগ্রগতিতে নারীর অংশগ্রহণ জোরদারে তাঁর অসাধারণ ভূমিকা ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
শোকবার্তায় শিল্পমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপিকা মমতাজ বেগম ছিলেন ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পরিষদে ৭ জন নারী প্রতিনিধির একজন। তিনি স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সদস্য (এমসিএ) এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের স্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার