ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু
০২ মে ২০২০, ১১:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ মে) ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হয়েছে। আজ থেকে বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এ কে এম নাসির উদ্দিন জানান, বার্ন ইউনিটে মোট ৩০০ বেড রয়েছে। আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট), এইচডিইউ ইউনিট (হাইডিপেন্ডেন্সি) প্রস্তুত করা হয়েছে। রোগী ধীরে ধীরে বাড়ছে। বার্ন ইউনিটের সাথে সাথে ঢামেক হাসপাতালের নতুন ভবনও প্রস্তুত করা হবে। চিকিৎসক, নার্স ও কর্মচারী যারা রয়েছেন তাদের সুরক্ষার জন্য আবাসিক হোটেল ঠিক করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠবেন।
তিনি আরও জানান, করোনা শনাক্ত ছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, করোনা সাসপেক্ট রোগীদের মধ্যে পজিটিভ আসলে তাদের আলাদা করে চিকিৎসা দেয়া হবে। এখন থেকে করোনা পরীক্ষার স্যাম্পল ঢামেক হাসপাতাল বার্ন ইউনিট থেকেই সংগ্রহ করা হবে, যা অলরেডি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩২ জনের মতো রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন কোভিড-১৯ রোগে আক্রান্ত। ভর্তির কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোগীদের ভিড় লেগেই আছে । কেউ এসেছেন করোনা পজিটিভ নিয়ে, কেউ এসেছেন পরীক্ষা করতে। তবে করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষা করতে আসা লোকই বেশি দেখা গেছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার