ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার নানা উদ্যোগ
১২ এপ্রিল ২০২০, ০৬:০৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম
ভৈরব প্রতিনিধি:
করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা, পাড়া-মহল্লা ও অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা, পথে-ঘাটে গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো, বিদেশ ফেরত লোকজন খোঁজে বের করে রেজিস্ট্রেশন করানো, হোম কোয়ারান্টাইন পর্যবেক্ষণ করাসহ অন্যান্য কর্মসূচী।
ভৈরব পৌরসভার সচিব মো: দুলাল উদ্দিন জানান, করোনাভাইরাসজনিত কারণে ভৈরব পৌরসভা সরকারী নির্দেশে বন্ধ থাকলেও, জরুরি পরিসেবা প্রদানকারী বিভাগের কর্মীরা মেয়র মহোদয়সহ ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে দিন-রাত কাজ করে যাচ্ছে। পৌরসভার নাগরিকদের সুবিধার্থে প্রতিদিনের জরুরি সেবা পানি, বিদ্যুৎ, ময়লা ইত্যাদি বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
পৌর মেয়র, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ জানান, করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর আগেই তারা পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেন। শুরুতেই তিনি সভাপতি এবং সচিবকে সদস্য সচিব করে করোনাভাইরাস প্রতিরোধ পৌর কমিটি গঠন করেন। ওই কমিটিতে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অর্ন্তভূক্ত করা হয়। রাখা হয় পৌরসভার স্বাস্থ্যকর্মীসহ শিক্ষক প্রতিনিধিদের। যারা একটি চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, বর্তমানে গ্রহণ করা কাজগুলি হলো তাদের প্রথমধাপের কাজ। দ্বিতীয় ধাপে থাকবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী। এখনও কর্মহীনদের মাঝে ওইভাবে অভাব-অনটন দেখা দেয়নি উল্লেখ করে তিনি জানান, সামাজিক বিচ্ছন্নতা আরও দীর্ঘ্ হলে মানুষের মাঝে অভাব প্রকট হবে।
এছাড়া এখন ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। একটা সময় এইসব কর্মসূচী হয়তো কিছুটা থেমে যাবে। ওই কঠিন সময়কে লক্ষ্য রেখে পৌরসভা প্রস্তুতি নিচ্ছে দীর্ঘমেয়াদী ত্রাণতৎপরতা চালানোর জন্য।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার