মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সহযোগিতা করবে
০৯ এপ্রিল ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলেআশ্বাস প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।এ সময় মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান মন্ত্রী।
করোনা সংকটে জনসচেতনতা তৈরীর উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আশ্বাস প্রদান করেন। ভিডিও বার্তাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য গতকাল (০৮ এপ্রিল) উন্মুক্ত করা হয়।
ভিডিও বার্তায় মন্ত্রী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। একই ভিডিও বার্তায় মন্ত্রী জানান, “রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখুন।”
উল্লেখ্য, করোনা সংকটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়ার প্রয়োজনীয়তা, এ সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনা তৈরী এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভিডিও বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার