মুরাদনগরে সড়কে রাখা খাদ্যসামগ্রী তুলে নিলেন কর্মহীন মানুষরা
০৯ এপ্রিল ২০২০, ০৩:৪৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকটে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল হাজী রসুলী সরকার ফাউন্ডেশন। সামাজিক দূরত্ব বজায় রেখে সড়কে রাখা হয় এসব ত্রাণের ব্যাগ। গত মঙ্গলবার কর্মহীন মানুষেরা নিজ হাতে এসব খাদ্যসামগ্রী তুলে নেন। কোনপ্রকার আনুষ্ঠানিকতা ও গণজমায়েত এড়িয়ে ব্যতিক্রমী এ ত্রাণ বিতরণে খুশি এলাকাবাসী।
উদ্যোক্তাদের একজন ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরকার সাহেদ জানান, করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া এলাকার নিম্ন আয়ের দুইশতাধিক মানুষের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। এসব খাদ্যসামগ্রী নিতে এসে কেউ যাতে বিব্রতবোধ না করেন এবং যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্য হাজী রসুলী সরকারের বাড়ির রাস্তার দুপাশে দূরত্ব বজায় রেখে সারি সারি করে রাখা হয় খাদ্যসামগ্রী। পরে একে একে নিজ হাতে তুলে নেন এসব খাদ্যসামগ্রী। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, লবন ও সাবান।
এ সময় মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুরাদনগর উপজেলা পরিষদের সিএ ইকবাল হোসেন, ছালিয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, সহ সভাপতি নুর মোহাম্মদ সরকার, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার, পারভেজ সরকার, আল আমীন সরকার ও আমপাল পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার