করোনাভাইরাস: ১৫ কোটি টাকার চিকিৎসা সামগ্রী দিলো বেক্সিমকো
২৮ মার্চ ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম
টাইমস ডেস্ক:
দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০টি বিশেষায়িত হাসপাতালে সুরক্ষা পোশাক-পিপিই ও মাস্কসহ ১৫ কোটি টাকার সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করেছে বেক্সিমকো ফার্মা।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর লেকশোর হোটেলে কোভিড-নাইনটিনে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
বেক্সিমকো ফার্মার বিতরণ করা এসব পিপিইর মধ্যে রয়েছে উচ্চমানের আমদানিকৃত সুরক্ষা গাউন, মাস্ক, গ্লাভস, সুরক্ষা চশমা। দুই ধাপে হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
প্রথম ধাপে দুটি পরীক্ষা কেন্দ্র আইইডিসিআর এবং আইসিডিডিআরবিসহ কোভিড-নাইনটিনের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল ও কমলাপুরের রেলওয়ে হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতালে এসব সরঞ্জাম দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫০টি হাসপাতালে দেয়া হবে পিপিই।
সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার