এডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২০, ০৫:৩৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম
শিবপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী মোঃ সানাউল্লাহ মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বাদ যোহর তার নিজ বাড়ী শিবপুরের কারারচরে স্থানীয় ঈদগা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা নামজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। এডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোনেস, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার