৭ই মার্চের ভাষণ শুধুমাত্র একটি বক্তৃতা নয়, একটি দর্শন: প্রাণিসম্পদ মন্ত্রী
০৫ মার্চ ২০২০, ০৮:৫৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি দর্শন। এটি শুধুমাত্র একটি বক্তৃতা নয়। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, ভবিষ্যৎ করণীয়, চূড়ান্ত পরিণতি সমন্বিতভাবে এরকম একটি বিস্ময়কর সৃষ্টি সারা পৃথিবীতে আর কেউ রাখতে পেরেছে কিনা সন্দেহ। বঙ্গবন্ধু তাঁর ভাষণে সেদিন সকল বিষয় পুঞ্জীভূত করেছিলেন।”
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের অয়োজনে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসন আমু এমপি।
মন্ত্রী আরো বলেন,“একটি জাতিকে স্বাধীন সত্তায় নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তার সব কিছুই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছিলেন। এ কারণে ইউনেস্কো অনেক গবেষণা করে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তাদের রেজিস্ট্রারে এ ভাষণ অন্তর্ভুক্ত করেছে।”
শ ম রেজাউল করিম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা চাই মুক্তিযুদ্ধের কেন্দ্রীকতায় সকলকে ঐক্যবদ্ধ করতে। কারণ আরেকবার হেরে গেলে আমরা নতুন করে ফিরে দাঁড়াতে পারব না। মুজিব জন্মশতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও নৈতিকতার মানদন্ড ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার