৪ দফা দাবিতে কর্মবিরতীতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বেতন স্কেল ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারী) থেকে কর্মবিরতীতে যাচ্ছেন সারাদেশের স্বাস্থ্য সহকারীরা। ফলে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে পড়বে। যতক্ষন পর্যন্ত তাদের দাবির প্রজ্ঞাপন না হবে ততক্ষন পর্যন্ত তাদের এ কর্মবিরতী অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা মো. আকরাম খাঁন হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তমতে উন্নীতকরণ এবং ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীতকরণ, স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১ জন, প্রতি পুরাতন ওয়ার্ডের জন্য ২ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তকরণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয় মো. এনায়েত রাব্বি লিটন। এ সময় উপস্থিত ছিলেন, হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয় শেখ রবিউল আলম খোকন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য আবুল ওয়ারেশ পাশা পলাশ,জাকারিয়া হোসেন, ফাহিম সিদ্দিকী, মোর্শেদুল আলম, জিয়াউল রহমান কাবুল,ওয়াসিউদ্দিন আহম্মেদ রানা,আব্দুস সালাম, নিজাম উদ্দিন, মাহিন চৌধুরী বেবী, শহিদুল রহমানসহ দেশের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার