সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না: গণপূর্ত মন্ত্রী
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
টাইমস রিপোর্ট:
সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত, ইউএই এর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রবাসীদের এ বিষয়ে আশ্বস্ত করেন।
সংবর্ধনা কমিটি, দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আহ্বায়ক রাখাল কুমার গোপের সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া এবং বাংলাদেশ কনস্যুলেট, দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আঞমিরাত, ইউএই-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, "দেশের উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক কিছুই করছেন এবং সম্ভাব্য সকল কিছুই করবেন।"
তিনি বলেন, "আশা করি শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতাসহ প্রবাসীদের অন্যান্য জটিলতা কেটে যাবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে।"
তিনি আরো বলেন,"যে যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দর্শন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আমাদের মাঝে চিরজাগরুক হয়ে আছে। তিনি আমাদের চেতনার অগ্নিশিখা আর অন্ধকারে আলোকবর্তিকা হয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গোটা বিশ্বে রাজনীতিতে গভীর পাণ্ডিত্য নিয়ে অসম্ভবকে সম্ভব করার দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়া দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞ নেতার নাম শেখ হাসিনা।"
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার