দুবাইয়ে পরিবেশবান্ধব ব্লক তৈরীর প্ল্যান্ট পরিদর্শন করলেন গণপূর্ত মন্ত্রী
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে পরিবেশবান্ধব অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট ব্লক তৈরীর প্ল্যান্ট পরিদর্শন করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাপানি প্রতিষ্ঠান মাসাহ-এর আমন্ত্রণে দুবাই শিল্প এলাকায় মন্ত্রী এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, উপসচিব ড. আবু নঈম মোঃ আব্দুছ ছবুর, সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
এ সময় গণপূর্ত মন্ত্রী বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য পরিকল্পিত নগরায়ণ এবং নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশনা প্রদান করেছেন। এজন্য ভবন নির্মাণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী ব্লক ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্লক তৈরীর প্রযুক্তি ও পদ্ধতিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই পরিদর্শন।"
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী ব্লক তৈরির কাজ করছে এবং এ নিয়ে গবেষণা করছে। ইতোমধ্যে হলো ব্লক নির্মাণে তারা সাফল্য অর্জন করেছে। "
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার