নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবেন বিএনপির দুই মেয়র প্রার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান জানান, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বুধবার বেলা ১১টায়। গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পরাজিত হয়েছেন বিএনপির দুই প্রার্থী। তাদের দাবি, নির্বাচনী কারচুপি করা হয়েছে। ন্যূনতম সুষ্ঠু হয়নি নির্বাচন। মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও তারা দাবি করেছেন।
নির্বাচন প্রত্যাখ্যান করে রবিবার ঢাকায় হরতালও পালন করেছে বিএনপি। গতকালের হরতাল শেষে মঙ্গলবার আবার বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার