লক্ষীপুরের মেঘনায় অসময়েও ধরা পড়ছে প্রচুর ইলিশ
৩০ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
লক্ষীপুর প্রতিনিধি:
ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়লেও শীত এখন মৌসুমেও প্রচুর ইলিশ ধরা পড়ছে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে। অসময়ে ইলিশ ধরা পড়ায় শীত উপেক্ষা করে দিন-রাত মাছ ধরছেন জেলেরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের রামগতি বাসস্টান্ড, উত্তর তেমুহনীসহ বিভিন্ন স্থানে জমজমাট ইলিশের হাট বসতে দেখা গেছে। প্রতিদিন মধ্যরাত পর্যন্ত চলছে এসব ইলিশ বেচা-কেনা।
জানা যায়, শীতে ইলিশ ধরা পড়ায় রামগতি মাছঘাট, আলেকজান্ডার মাছঘাট, কমলনগরের মতিরহাট, লধূয়া ও রায়পুর উপজেলার মাছঘাটগুলো দিন-রাত সরগরম থাকছে। মাঝারি সাইজের (৫০০ গ্রাম) ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং এক কেজি ওজনের প্রতিটি ইলিশ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম নাগালের মধ্যে থাকায় গ্রাহকরাও ইলিশ মাছ কিনে সন্তুষ্ট।
স্থানীয়রা জানান, রামগতি ও কমলনগর বাজারে মধ্যরাত পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ মাছ। লক্ষ্মীপুর শহর ছাড়াও চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন, তেওয়ারিগঞ্জ, করুনানগর, রামগতি উপজেলার রামগতিরহাট, আলেকজান্ডার ও রায়পুরের বিভিন্ন বাজারে প্রচুর ইলিশ আমদানি হচ্ছে। তবে শহরের চেয়ে মাছঘাট ও উপকূলীয় বাজারগুলোতে দাম কম।
ব্যবসায়ীরা জানান, সব মৌসুমেই ইলিশের কদর। যে কারণে বিক্রি বেশি হয়। মধ্যরাতেও বাজারে ইলিশের ক্রেতা থাকে। ঘাটেও প্রচুর ইলিশ বিক্রি হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিম উল্যা জানান, মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার ইলিশের প্রজনন ক্ষেত্র। সাগর থেকে এ এলাকায় ইলিশ ডিম ছাড়তে আসে। যে কারণে মেঘনা নদীতে সারা বছরই কম-বেশি ইলিশ ধরা পড়ে। এবার শীত মৌসুমেও ইলিশ ধরা পড়ছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার