খসড়া তালিকায় দেশে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭
২০ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং ৩৫৩ জন হিজড়া।
সোমবার (২০ জানুয়ারি) ভোটারতালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন জানান, আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কোনো সংশোধন থাকলে তা সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
তিনি জানান, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার যোগ হয়েছে। এর মধ্যে মৃত ভোটার বাদ/কর্তন হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজর ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন। এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।
এছাড়া এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
১ জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটারতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। এদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার