কারচুপি হলে মেয়র নির্বাচন থেকে সরকার পতনের আন্দোলন: মির্জা আব্বাস
২০ জানুয়ারি ২০২০, ০৬:৪০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে ‘ইভিএম-এ সুষ্ঠু ও সঠিক ফল আসলে আমরা নির্বাচন মেনে নেব। কিন্তু কোনো কারচুপির আশ্রয় নেওয়া হলে মেয়র নির্বাচন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে’।
আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, আমরা যখন মেয়র ছিলাম তখন ঢাকা শহর এত নোংরা ছিল না, এত যানজটের শহর ছিল না। ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঢাকা শহরকে ধ্বংস করে দিয়েছে।’ বিগত ১৩ বছরে ঢাকা শহর যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার জন্য বিএনপি থেকে আমরা সাদেক হোসেন খোকার একজন যোগ্য উত্তরসূরি ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছি।
ইশরাককে যোগ্য প্রার্থী উল্লেখ করে আব্বাস বলেন, ইনশাল্লাহ ইশরাক হোসেন ঢাকা শহরকে বাসযোগ্য সুন্দর নগরী উপহার দেবেন। তাঁকে আপনারা সহযোগিতা করবেন। তিনি বলেন, ব্যারিস্টার হাসনাত বিএনপির মেয়র ছিলেন, আমি মির্জা আব্বাস বিএনপির মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকা বিএনপির মেয়র ছিলেন। সে সময় ঢাকা পরিচ্ছন্ন নগরী ছিল সবুজ নগরী ছিল, ঢাকা শহর ধ্বংস হয়নি। আমার অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার অভিজ্ঞতা মিলিয়ে ইশরাক হোসেনকে সৎ পথে পরিচালনা করব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার