পূবাইলে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
১৭ জানুয়ারি ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক তরুণের লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭ টার দিকে গাজীপুরের পুবাইল রেলস্টেশন ও কলেজ গেইটের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণের সাথে থাকা একটি স্মার্টকার্ড থেকে তার পরিচয় উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই তরুণের নাম মো. রনি (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিংগারবিল গ্রামের নান্নু মিয়ার ছেলে। তিনি সিংগারবিল এলাকায় ট্রলির চালক ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করার আগে তার চাকায় কাটা পড়েন ওই তরুণ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুবাইল স্টেশনের মাস্টার মো. তফিজ উদ্দিন লিখিতভাবে খবর দিলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত ওই তরুণের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিহত ওই তরুণের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি থেকে গাজীপুরের টঙ্গীর আওটার পর্যন্ত এলাকা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার