ভারত বাংলাদেশ বৈঠক স্থগিত
১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) এর বৈঠক স্থগিত করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফর বাতিল করেন।
মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এই বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ৬ টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা ছিল। ওই আলোচনার ভিত্তিতে দুই দেশ ৬ টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত। বাংলাদেশের পক্ষ থেকেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানায়।
বুধবার (১৮ ডিসেম্বর) থেকে ভারতের রাজধানী দিল্লিতে ২ দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে আলোচনার ভিত্তিতে ২ দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।
সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত জেআরসি প্রতিনিধি দলের সফরের অনুমতি না আসায় স্পষ্ট হয়ে যায় দিল্লির বৈঠক হচ্ছে না।
এ নিয়ে জানতে চাইলে জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন