লক্ষ্মীপুরে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনকে ফাঁসির আদেশ
২৬ নভেম্বর ২০১৯, ০৩:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
লক্ষীপুর প্রতিনিধি:
শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের আবুল কালামের ছেলে জামাল (২৮), একই গ্রামের নাজিম (৩০), আন্দার মানিক গ্রামের হোসেনের ছেলে জসিম (২৫) ও ধর্মপুর গ্রামের আব্দুল বাসারের স্ত্রী শারমিন আক্তার (২৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে আবুল বাসারের স্ত্রী শারমিন আক্তার পরকীয়া প্রেমিক জামালের সঙ্গে অশালীন কাজে লিপ্ত থাকাবস্থায় শাশুড়ি জাকেরা বেগম দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূসহ ওই চারজন মিলে জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতি বলে প্রচার করে। এ ঘটনার পরদিন লক্ষ্মীপুর সদর থানায় নিহতের দেবর খুরশীদ আলম (৫২) বাদী হয়ে চারজনকে আসামিকে হত্যা মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, পরকীয়ার জেরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনকে ফাঁসির আদেশ দেন আদালত। এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল