দুই তিন দিনের মধ্যে বিমানে আসছে পেঁয়াজ: প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের প্রায় সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে। দুই থেকে তিনদিনের মধ্যে বিমান করে পেঁয়াজ আনা হচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দাম বৃদ্ধির কারসাজির সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে। ‘যারা পেঁয়াজ হোল্ডিং করে দু’পয়সা কামাতে চায়, তাদের এটাও চিন্তা করতে হবে পেঁয়াজ তো পচে যাবে। মানুষকে এই কষ্ট দেওয়া কেন? কারা এর পেছনে আছে, সেটা আমাদের দেখতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা এগিয়ে যাই, তখন একটা ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সবাইকে অনুরোধ করবো, এই চেষ্টা যেন করা না হয়। এর পেছনের কারণ কী, তা খুঁজে বের করতে হবে।’
সরকারপ্রধান বলেন, ‘ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক বেশি। সেখানে ১০০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। শুধু একটি স্টেটে একটু দাম কম। কারণ ওই স্টেটের পেঁয়াজ বাইরে যেতে দেওয়া হয় না।’
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল