নিজের মুক্তিযোদ্ধা ভাতা দরিদ্র মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ নভেম্বর ২০১৯, ০৭:৩৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার নিজের সঞ্চিত মুক্তিযোদ্ধা ভাতা অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রদান করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) ধানমন্ডিতে মন্ত্রীর সরকারি বাসভবনে ২০ জন অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা আছে, সেটি বাস্তবায়িত হলে দরিদ্র মুক্তিযোদ্ধাদের দারিদ্র্য কিছুটা হলেও লাঘব হবে।’ এ লক্ষ্যে সব সামর্থ্যবান মুক্তযোদ্ধাকে এগিয়ে আসার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের উচিত পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা। বাংলাদেশে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন আরও সহায়তার হাত বাড়ান সেটাই আমাদের সবার কাম্য।’
আসাদুজ্জামান খান যেদিন থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তখন থেকে তার ভাতা সঞ্চয় করছেন। নির্দিষ্ট সময় পর পর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করে আসছেন সঞ্চিত ভাতা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশ নেন আসাদুজ্জামান খাঁন কামাল।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল