কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
১৩ নভেম্বর ২০১৯, ০৬:৪৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে কুমিল্লায় মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। সোমবার কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরো দুই বক্তা হলেন, মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ ও মাওলানা জসিম উদ্দিন।
জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষকে ওয়াজের নামে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায় বেশি, তাই কুমিল্লায় এই বক্তাদের নিষিদ্ধ করা হলো। তিনি আরও বলেন, কিছু বক্তা মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের মাহফিলে কিছুতেই দাওয়াত দেয়া যাবে না। এরই মধ্যে আমরা এমন ৩ জনের তালিকা করেছি। এ তিনজনকে কুমিল্লার কোনো মাহফিলে ওয়াজ করতে দাওয়াত দেয়া যাবে না।
সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যান্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন। এসব ওয়াজকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি