শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোকসজ্জা করা যাবে না
১৩ নভেম্বর ২০১৯, ০৪:৫৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে আমন্ত্রণ না জানানো হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, দেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছি, তারা যেন এসব মানুষদের প্রতি নজর রাখে। একইসঙ্গে তারা যেন এ ধরনের কোনো অনুষ্ঠানে এসে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে পারেন। এ বিষয়ে আজ আমরা একমত হয়েছি। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ সারাদেশে বিজয় দিবসের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সে বিষয়ে আজ বিষদ আলোচনা হয়েছে। ওই দিনটি যাতে সবাই মনের মাধুরী মিশিয়ে ১৬ ডিসেম্বর পালন করতে পারে, এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো হলো, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তবে সেটি হতে হবে আমাদের জাতীয় পতাকার নির্দিষ্ট কোড অনুযায়ী।
তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা ১৬ ডিসেম্বর ঘটা করে উদযাপন করলেও ১৪ ডিসেম্বর সেভাবে পালন করি না। তবে এ বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ জন্য আমরা ১৪ তারিখে সারা বাংলাদেশে কোনো ধরনের আলোকসজ্জা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ১৪ ডিসেম্বরের পরে যে কেউ ১৬ ডিসেম্বর উদযাপনের জন্য আলোকসজ্জা করতে পারবে। ১৪ ডিসেম্বর আমরা মর্যাদা সহকারে স্মরণ করব। এজন্যই আমরা সেদিন কোনো আলোকসজ্জা করব না।
তিনি বলেন, বিজয় দিবস সবাই হৃদয় দিয়ে উদযাপন করতে চান বলে পতাকা তোলেন। এতে কোনো আপত্তি নেই। তারা যেখানে তোলার তুলবেন। কিন্তু এরপরের দিন নিয়ম অনুযায়ী পতাকাটিকে যথাযোগ্য সম্মানের সঙ্গে নামাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজয় দিবসে কর্মসূচি অনুযায়ী যারা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করবেন, তাদের অবশ্যই ৭ দিন আগে স্থানীয় প্রশাসনকে অনুষ্ঠানের বিষয়ে অবহিত করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি