যারা রেলপথে কাজ করেন তাদের আরও সতর্ক হতে হবে: প্রধানমন্ত্রী
১২ নভেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন দুর্ঘটনা রোধে রেল কর্মীদের আরও ভালোভাবে প্রস্তুত ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক জানি না কেন শীতকালের আগমনের সাথে সাথে রেল দুর্ঘটনাগুলো বেশি দেখছি। এটা কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্বজুড়ে। যারা রেলপথে কাজ করেন তাদের আরও সতর্ক হতে হবে, পাশাপাশি লোকো মাস্টারদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।
রেল দুর্ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও বলেন, রেল যোগাযোগকে সবচেয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা মনে করা হয় এবং সরকারও এ খাতকে গুরুত্ব দিচ্ছে। কসবার দুর্ঘটনাকে খুবই মর্মান্তিক আখ্যায়িত করে তিনি বলেন, আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছি, কিন্ত দুর্ভাগ্যবশত এখানে দুর্ঘটনাটি ঘটেছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন এবং যথাযথভাবে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
এসময় তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি