দেশে প্রাপ্তবয়স্কদের ১৭ শতাংশ মানসিক রোগী
০৭ নভেম্বর ২০১৯, ০৪:৪০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রায় ১৭ শতাংশ ও শিশুদের ১৪ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭ শতাংশ মানসিক অবসাদজনিত (ডিপ্রেশন) এবং শিশুদের মধ্যে ৫ দশমিক ৯ ভাগ স্নায়ুবিকাশ জনিত মানসিক সমস্যায় ভুগছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে আয়োজিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের (২০১৮-১৯) ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে চলতি বছরের এপ্রিল থেকে জুনে এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়। জরিপ করা হয় প্রাপ্তবয়স্ক ৭ হাজার ২৭০ জন ও ২ হাজার ২৪৬ জনের ওপর।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ জানান, প্রাপ্তবয়স্ক ১৬ দশমিক ৮ শতাংশ মানসিক রোগীদের মধ্যে ৯২ শতাংশ কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না। অপরদিকে ১৩ দশমিক ৬ ভাগ শিশু রোগীদের মধ্যে ৯৪ শতাংশই কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না। তবে আশার খবর হলো, মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে যে ৮ শতাংশ চিকিৎসা গ্রহণ করেন তাদের ৮০ শতাংশ রোগী বিজ্ঞানভিত্তিক চিকিৎসা অর্থাৎ প্রশিক্ষিত চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এর আগে সর্বশেষ ২০০৫ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ হয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন