অব্যাহত থাকবে বৃষ্টিপাত
২৫ অক্টোবর ২০১৯, ০৭:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার ২৫ (অক্টোবর) সকাল থেকেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে শীতের আমেজ বিরাজ করায় অনেকে শীত শীত ভাব এসে গেছে মনে করছেন ।
আগামী ২৪ ঘন্টা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ বিরাজ করবে। সারাদেশে ১-২ দিন তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে।
কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভারতের অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার প্রভাবে দেশের উপকুলবর্তী এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার