কারাবন্দিরা পাবেন ভিডিও কলের সুযোগ -আইজি প্রিজন
২৪ অক্টোবর ২০১৯, ০৯:০৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখা ও কথা বলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।
আইজি প্রিজন বলেন, দেশের কারাগারগুলোকে সংশোধনাগার করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে। আর বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন। সেই সঙ্গে বন্দিদের সঙ্গে করা হবে মানবিক আচরণ। তাদের জন্য ব্যবস্থা করা হবে কঠোর নিরাপত্তার। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এ জন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সেখানে সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে ওই ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। এ ছাড়া সব বন্দিকে সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন ও প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান আইজি প্রিজন।
এ সময় কমিটির সদস্য ও সাবেক পুলিশের আইজি নূর মোহাম্মদ জানতে চান, কারাগারে এমন কোনো সাফল্য আছে কিনা- যা দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারে? জবাবে মহাপরিচালক জঙ্গি ও মাদকের বিষয়ে কারাগারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তার সফলতা তুলে ধরেন।
সংসদীয় কমিটি এ সময় কারাগারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন এবং কারা অধিদফতর ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের শূন্য জনবল দ্রুত পূরণ করার সুপারিশ করে। এ ছাড়া কারাগারে ডাক্তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার