পাসপোর্টে পুলিশ যাচাই নিয়ে প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১৬ অক্টোবর ২০১৯, ১১:৫৯ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন ডেস্ক
পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশি যাচাইয়ের (ভেরিফিকেশন) প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের বৈঠকে পাসপোর্ট দেওয়ার বিলম্বের কারণ নিয়ে আলোচনা করা হয়। কমিটি ১৫ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
যথাসময়ে পাসপোর্ট ইস্যু করতে সক্ষম না হলে তার যথাযথ কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা চালু করারও সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটি পাসপোর্ট অধিদপ্তরের কাছে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার কারণ জানতে চায়।
অধিদপ্তর জানায়, দেরি হওয়ার একটি বড় কারণ পুলিশ ভেরিফিকেশনের প্রতিবেদন পেতে দেরি হওয়া।
কমিটির সভাপতি ফারুক খান বৈঠকে বলেন, জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নাম–ঠিকানাসহ প্রয়োজনীয় সব ধরনের তথ্য থাকে। তাহলে এ ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা কী?
সূত্র জানায়, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন। জানুয়ারি থেকেই ই-পাসপোর্ট দেওয়া শুরু হবে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশ নেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার