বাংলাদেশে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান
১৫ অক্টোবর ২০১৯, ০৭:১৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী ঝিনাইদহের কোটচাঁদপুরে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হন। এই প্রথম বাংলাদেশে তৃতীয় লিঙ্গের কেউ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। পিংকি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।
নির্বাচিত হওয়ার পর তিনি জানান, তিনি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়রে লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এখন তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। সমাজে যে বৈষম্য রয়েছে তা দূর করতে কাজ করবেন। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলেও জানান পিংকি।
পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, পিংকী এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন। এ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি এবং ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আরো জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার