৮ ভুয়া সাংবাদিক আটক
১৩ অক্টোবর ২০১৯, ১২:৫৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে আটকের পর যাচাই-বাছাই শেষে রাতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- শরিয়তপুর সদরের কাওসার ইসলাম, রাজধানীর মেহেদী হাসান, খুলনা সদরের তানজির খান রনি, পটুয়াখালীর গলাচিপার আহসান উদ্দিন, বাউফলের মো. আহসান, কুমিল্লার মেঘনা থানার আয়েশা আক্তার, ময়মনসিংহের গফরগাঁওয়ের রুবেল শিকদার, রাজধানীর সরকার শিপলু।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বোনকে ফুসলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে বলে প্রতারকরা। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে তারা ৫০ হাজার টাকায় চুক্তি করে এবং অগ্রিম ২০ হাজার টাকা নেয়।
তিনি জানান, শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ওই নারী তার ভাইয়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে হাজির হয় প্রতারকরা। তাদের দেখে সন্দেহ হলে স্থানীয়রা একজনকে আটক করে। টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে বাকি সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এটিএন বাংলা, বিজয় টিভি, এবি চ্যানেলের বুম, বাংলা টিভি, সময়ের অপরাধচক্র পত্রিকার ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, জ্যাকেট উদ্ধার করা হয়।
এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আরো জানান, প্রতারক চক্রটি সাংবাদিক পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করছিলো। আটকের পর যাচাই-বাছাই শেষে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার