বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ গ্রেফতার
১৩ অক্টোবর ২০১৯, ১২:০৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সিএসএফ কর্মকর্তা কর্নেল ইসহাককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এলিট ফোর্স র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র্যাব-৪। পরে র্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্নেল ইসহাক খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেছেন। মামলা নং ৪২। র্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের দুজনকেই গ্রেফতার দেখানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এই মামলা করেছে র্যাব।
এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেজর হাফিজকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান।
দিদার জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। হাফিজ উদ্দিন আহমেদের শনিবার বরিশাল যাওয়ার কথা ছিল।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার