দুই জেলায় পানিতে ডুবে তিন বোনসহ ৫ জনের মৃত্যু
০৬ অক্টোবর ২০১৯, ০৩:৪২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৪ এএম
টাইমস ডেস্ক:
গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে পড়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) উক্ত গ্রামের মেরাজ শেখের দুই শিশু কন্যা এবং তাদের ফুফাতো বোন ঝর্না আক্তার (৩) পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের শিশু কন্যা।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে মেহেরজান আক্তার, মারিয়া আক্তার ও তাদের ফুফাতো বোন ঝর্না রোববার সকালে পুকুর পাড়ে খেলতে যায়। এর পরে তাদের কোন সন্ধান না পেয়ে সন্দেহ হওয়ায় বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন স্বজনেরা। এক পর্যায় সকাল ৯টার দিকে ওই তিন শিশু কন্যাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই তিন শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুশরিপাড়ার একটি পুকুরে নৌকা ডুবে মারা গেছে পাঁচ বছরের শিশু আকিব ও প্রতিবন্ধী যুবক সিজান।
স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে নৌকা চালাতে যেয়ে নৌকায় উঠার সময় সেটি উল্টে ডুবে যায় নৌকাটি।
পরে স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার