আজ মহাষ্টমীতে চলছে কুমারী পূজা
০৬ অক্টোবর ২০১৯, ০১:৪৩ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী।
এই উপলক্ষে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কুমারী পূজা। অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।
রামকৃষ্ণ মিশনে অষ্টমী পূজা শুরু হয় সকাল সাড়ে ৯ টায়। ইতোমধ্যে রামকৃষ্ণ মিশনে ভক্ত অনুসারীদের ঢল নেমেছে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলার মানুষের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
স্বামী বিবেকানন্দ নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় ১৯০১ সালে শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর অনুমতিক্রমে কুমারী পূজার প্রচলন করেন।
কুমারী পূজা বিশেষ ধরনের পূজা। এই পূজায় কুমারী মেয়েকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা-অর্চনা করা হয়। শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য ও উলুধ্বনি দিয়ে কুমারীকে ফুলের মালা পরানো হয়। দেবী দুর্গার আরেক নাম ‘কুমারী’। মূলত নারীকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন।
ঢাকার রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ এ পূজা প্রসঙ্গে বলেন, দুর্গাপূজায় কুমারী পূজা সংযুক্ত হয়েছে তান্ত্রিক সাধনামতে। শ্বেতাশ্বতর উপনিষদেও কুমারীর কথা উল্লেখ আছে। এ থেকে অনুমান করা যায়, দেবীর কুমারী নাম অনেক পুরোনো। এই নাম যেমন পুরোনো, তেমনি তার আরাধনা ও পূজার রীতিনীতিও প্রাচীন।
দেবীজ্ঞানে যে কোনও কুমারীই পূজনীয় তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজা সর্বত্র প্রচলিত। ব্রাহ্মণ ছাড়াও অন্য জাতির কন্যাকেও কুমারীরূপে পূজা করতে বাধা নেই। কিন্তু অবশ্যই কুমারীকে ঋতুমতী হওয়া চলবে না। তন্ত্রঅনুসারে এক থেকে ষোল বছর পর্যন্ত ব্রাহ্মণ বালিকাদের কুমারী পূজার জন্য নির্বাচিত করা হয়ে থাকে।
এবারে কুমারী পূজায় সাড়ে চার বছরের প্রশংসা বন্দ্যোপাধ্যায়কে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়েছে। ফুলের মালা, চন্দন, নানা অলংকার, প্রসাধন ও উপাচারে নিপুণ সাজে সাজানো হয়েছে। পূজা মণ্ডপের নির্দিষ্ট আসনে বসিয়ে চলছে পূজার সব আয়োজন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার