আরও ক'দিন থাকছে বৃষ্টি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৯ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসের শেষে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া সোমবারও দেশের সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রংপুরে। আর ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, চলতি মাসে আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। চলতি মাসে এমন আবহাওয়াই থাকবে। তিনি জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। কম হলেও বৃষ্টি থাকবে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সমুদ্র বন্দরে কোনো সতর্ক সংকেত না থাকলেও ঝড়ো হাওয়ার শঙ্কা থাকায় নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চলতি মাসে একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে টেকনাফে। গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারের এ উপজেলায় ৪২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার