যাত্রীবাহি নৌকা ডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৮ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকা ডুবে ৫ শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ২৫-৩০ জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে দমকা বাতাসে পৌছলে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ৪ শিশুর লাশ উদ্ধার করা হয় এবং পরদিন (আজ) সাকালে শিশুসহ আরো ৫ জনের মৃতদেহ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজমের (২) লাশ উদ্ধার করা হয় এবং আজ বুধবার সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬) ও একই গ্রামের আজিরুন নেসা (৩০) এর লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, এখনও নিখোঁজ একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে।
দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী জানান নিহতদের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার