গাজীপুরে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসী ও এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের প্রবাসী মোবারক হোসেন (৩৫) ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের এসআই নয়ন ভূইয়া মৃত মোবারকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।
মৃত মোবারক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পৌর শহরের কেওয়া পূর্বখন্ড গ্রামের রফিক উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাতার প্রবাসী ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাইবাজার এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত আমিনুল ইসলাম নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর গ্রামের ডা. করিম ভূইয়ার ছেলে। পরিবার নিয়ে ওই এলাকার আফাজ মোক্তারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
শ্রীপুর থানা পুলিশের ওসি লিয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার