ব্রিটিশ এমপিরা পরিস্কার করলো সুরমা তীরের আবর্জনা
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ এমপিরা বাংলাদেশে এসে নদী তীরের আবর্জনার স্তুপ পরিস্কার করবে কথাটা অন্যরকম শোনা গেলেও সত্য। পূর্ণভূমি সিলেটের বুক চিড়ে বয়ে গেছে সুরমা নদী। এই নদীর দুই তীরে জমে আছে আবর্জনার স্তূপ। এবার সেই আবর্জনা পরিষ্কারে নামলেন ব্রিটিশ তিন এমপিরা। সোমবার সকালে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সুরমা তীরের আবর্জনা পরিষ্কার করেন তারা।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল।
তিন ব্রিটিশ এমপির নেতৃত্বে প্রতিনিধি দল সিলেটে চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
এ সময় ব্রিটিশ এমপিরা বলেন, সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। তাদের সঙ্গে পরিবেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। তারা সুরমা নদীর পাড় পরিষ্কার রাখতে সকলের প্রতি আহ্বান জানান এবং এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনকে তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার