ফেসবুকে প্রেম; অল্পবয়সী প্রেমিককে বিয়ে করতে না পারায় তরুণীর কান্ড!
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকে প্রেমের সূত্রপাত। বয়সে ছোট প্রেমিককে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। প্রেমিকের বয়স ‘বিবাহযোগ্য’ না হওয়ায় কাজী অফিস থেকে তাদের আটক করা হয়। পরে অপমানে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আখি মণি নামের ওই তরুণী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
আখি মণির বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। আর তার প্রেমিক আরিফুল ইসলাম (১৮) যশোরের বাঘারপাড়া উপজেলার বাররা গ্রামের আয়ুব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ আরিফুল ইসলাম, তার বাবা আয়ুব আলী, কাজী আজিজুল ইসলাম ও আরিফুলের এক চাচাকে আটক করেছে।
নরেন্দ্রপুর ক্যাম্পের আইসি এসআই মোর্ত্তজা হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী জানান, আখি মণি নামে এক তরুণী ও আরিফুল ইসলাম নামে এক যুবক রোববার তার ইউনিয়নের এক কাজী অফিসে বিয়ে করতে আসেন। তবে যুবতীর বয়স ২৪ বছর হলেও যুবকের বয়স ১৮ বছর। এজন্য স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের পুলিশ আখি মণি, বর, বরের বাবা, চাচা ও কাজীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। তবে এক পর্যায়ে আখি মণি বাথরুমে গিয়ে ‘ভিকসল’ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানান, তরুণীর চিকিৎসা অব্যাহত রয়েছে তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার