হাতবোমা বিস্ফোরণে উড়ে গেল র্যাব কর্মকর্তার কব্জি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫১ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম
যশোর প্রতিনিধি:
যশোরে অভয়নগর উপজেলায় থানা চত্বরে হাতবোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে শহিদুল ইসলাম নামে এক র্যাব কর্মকর্তার হাতের কব্জি উড়ে গেছে। রোববার সকালে অভয়নগর থানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই র্যাব কর্মকর্তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আহত শহিদুল ইসলাম খুলনার খালিশপুর র্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট)। তার বাড়ি সিলেটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খুলনা র্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিষ্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন। এ সময় প্রথম বোমাটি নিষ্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি উড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। অভয়নগর থানা পুলিশ তাকে যশোর সিএমএইচে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার