সাংবাদিকরা ‘স্যার’ সম্বোধন না করায়...
১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৪:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে ‘স্যার’ বলে সম্বোধন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি চার সাংবাদিককে কৃষি কার্যালয় থেকে বের করে দিয়েছেন। সোমবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই কৃষি সম্প্রসারণ কর্মকর্তার নাম আবদুস সোবহান।
কার্যালয় থেকে বের করে দেয়া চার সাংবাদিক হলেন দৈনিক জনতার অভয়নগর উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির উপজেলা প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক খুলনাঞ্চল–এর উপজেলা প্রতিনিধি রিপানুর ইসলাম ও দৈনিক খুলনা টাইমস–এর প্রতিনিধি শেখ জাকারিয়া রহমান।
সাংবাদিক আতিয়ার বলেন, ‘অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তাসহ অনেক কর্মকর্তা নিয়মিত কার্যালয়ে আসেন না। গতকাল সকাল ১০টায় ওই কার্যালয়ে গিয়ে আমি ও রিপানুর কৃষি কর্মকর্তাকে না পেয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সোবহানের কার্যালয়ে যাই। এ সময় তিনি দুই নারীর সঙ্গে কথা বলছিলেন। আমরা তাঁকে “ভাই” বলে কৃষি কর্মকর্তা কোথায় আছেন জানতে চাই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে তেড়ে আসেন। এরপর কার্যালয়ের পিওনকে ডেকে আমাদের বের করে দিতে বলেন। পরে আমরা ওই কার্যালয় থেকে বের হয়ে আসি।’
এ ঘটনার পর সাংবাদিক কামরুল ও জাকারিয়া বিষয়টি জানতে ওই কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তাঁরা তাঁকে ‘ভাই’ বললে তাঁদেরও তিনি কার্যালয় থেকে বের করে দেন। কামরুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের বলেন, ‘‘আমি একজন বিসিএস ক্যাডার। আমার সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানেন না? আমাকে স্যার বলতে হবে।”’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। ছুটি শেষে এসে বিষয়টি আমি দেখব।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার