নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৩ জন।এতে গতকাল বৃহস্পতিবারের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে ৭ জন। ওই দিন আক্রান্ত হয়েছিলো ৭৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭৯৩ জন। এর মধ্যে ঢাকায় ৩২৫ ও ঢাকার বাইরে ৪৬৮ জন। বৃহস্পতিবার ৭৮৮ জন আক্রান্তের মধ্যে ঢাকায় ৩৩১ ও ঢাকার বাইরে ছিলো ৪৫৭ জন।
পহেলা জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ১৪৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৬১৭ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৩৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৪ জন। আর অন্যান্য বিভাগে ১ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি আছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ১৯২ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে কমিটি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার